এম আই আকাশ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গণজমায়েতের মধ্য দিয়ে বুধবার ২০ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বিকালে বোদা ধানহাটি মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
বোদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর মানুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও গণজমায়েতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুল ইসলাম আকাশ, সদস্য সচিব আসলাম মির্জাসহ উপজেলা ইউনিয়ন ও পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতারা।
বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির ভ্যানগার্ড হিসেবে ভোটব্যাংকের ভূমিকায় অবতীর্ণ হবে।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী সহ বিএনপি, মহিলাদল, শ্রমিকদল, যুবদল, ছাত্রদল ও জিয়া পরিষদের নেতাকর্মীরা অংশ নেয়।