আমতলী (বরগুনা) প্রতিনিধি : লোকজ সংস্কৃতি প্রদর্শনী, নানান আয়োজনে আমতলীতে পালিত হচ্ছে বাঙালীর ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ।
মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল ৮টায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।বর্নাঢ্য শোভাযাত্রা, পান্তা ভাত,সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
১ লা বৈশাখের কর্মসূচি উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো:জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো:তুহিন মৃধা, আমতলী থানার ওসি (তদন্ত) মো:সাইদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ মো:জামাল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোঃ আজিজ মিয়া,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো:জালাল খান, এনএসএস’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, আমতলী প্রেস ক্লাবের সভাপতি, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো রেজাউল করিম,আমতলী মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো: মনিরুল ইসলাম, সাংবাদিকসহ সকল দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতারা।
বৈশাখী শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলী পৌরসভা চত্বরে এসে শেষ হয়।