জেসমিন জুঁই : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই) দুপুরের দিকের এ ঘটনায় এ পর্যন্ত ৩ জন প্রাণ হারিয়েছেন। দগ্ধ ৬০ জনকে নেয়া হয়েছে হাসপাতালে।
বিমান দুর্ঘটনার খবরে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন জনতা পার্টি বাংলাদেশ- জেপিবি’র নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ।
আজ এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা ঘটেছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি সবাইকে হেফাজতে রাখুন। দ্রুত তাদের সুচিকিৎসা দেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ।’