শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী

Reporter Name / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে উপজেলা প্রশাসনের উদ্যোগে “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই শ্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী ৪৬তম ‘জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে উপজেলা কেন্দ্রীয় লাইব্রেরী চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে উপজেলা একাডেমীক সুপারভাইজার জিনাত রেহানা’র সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর ই এলাহী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জহির শেখ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম এ আকাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার সহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ পুরস্কার বিতরণকালে বলেন, দুইদিন ব্যাপী মেলা নানা আয়োজনের মদ্যদিয়ে আজ শেষ হলো। এবারের প্রতিযোগিতায় ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী। মেলায় ১৮টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করা হয়েছিল। তরুণদের উদ্ভাবনে পালটে যাবে দেশ। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করার অপূর্ব সূযোগ এই মেলা। তরুণ সমাজকে অশ্লীলতা, মাদকাশক্তি, মোবাইল আসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন রাখলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক