শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধারাবাহিক কুরআন খতম, খাবার বিতরণ ও দোয়া মাহফিল

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লা–৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের ধারাবাহিক উদ্যোগ ৫ম দিনের মতো কোরআনখানি, এতিমশিশুদের জন্য খাবার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হয়েছে।

সোমবার ১ লা ডিসেম্বর দুপুরে নগরীর বিভিন্ন মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এরপর কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ে কোরআন খতম শেষে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগর যুবদলের সদস্য সচিব রুমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য–সচিব ফরিদ উদ্দিন শিবলু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য–সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

মাহফিলে বিশেষ দোয়া করা হয় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য।

এ সময় উপস্থিত নেতারা বলেন, “হাজী ইয়াছিনের ধারাবাহিক দোয়া ও মানবিক উদ্যোগ কেবল রাজনৈতিক নয়, এটি মানবিক দায়িত্ববোধের একটি অনন্য উদাহরণ। সুস্থ না হওয়া পর্যন্ত এই প্রার্থনা ও সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক