মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি”এই প্রতিপাদ্য কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লা মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, ডেপুটি কো-অর্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লা মোঃ শফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানের সভাপতি করেন পরিচালক (ভারপ্রাপ্ত) যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা নজরুল ইসলাম সরকার
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সহকারি পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা মোঃ শহীদুল্লাহ, এনসিপির প্রধান মুখ্য সমন্বয়কারী মোঃ সিরাজুল হক, এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোঃ রাশেদুল হাসান সহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,যুব সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উদ্যোক্তা, সংগঠক, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে যুব সংগঠনকে নিবন্ধন সনদ, যুব ঋণের চেক বিতরণ, সফল যুব সংগঠক ও উদ্যোক্তা আত্মকর্মীকে সম্মাননা প্রদান করা হয়।