কুমিল্লা প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ই আগষ্ট বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কুর নানুয়ার দিঘীর বাস ভবনে ১৩নং ওয়ার্ডের বিএনপির মহিলা দলের সমাবেশে নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্ম দিন অনুষ্ঠান পালন করেন।
শহর বিএনপির সাবেক সভাপতি হাজী আবদুস সালাম মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনীর উপর আলোচনায় বক্তব্য রাখেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, শহর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ হুমায়ূন কবীর, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,বিএনপি নেতা কবির হোসেন,মিজানুর রহমান আজাদ, ইকবাল হোসেন, লুৎফুর রহমান ভোলা, জাতয়িতাবাদ মহিলা দলের নেত্র মাসুদা বেগম। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দির্ঘায়ূ কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।