শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

কুমিল্লায় ভূমিকম্পের ভয়ে অজ্ঞান ৮০ নারী – হেলে পড়েছে পঞ্চম তলা ভবন

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : ভূমিকম্পে ভয়ে কুমিল্লা ইপিজেডের কর্মরত ৮০ জন নারী ভয়ে অজ্ঞান হয়ে গেছে। তাদের মধ্যে ৫ জন দৌড়ে বের হতে গিয়ে আহত হয়েছেন। তাদেরকে ইপিজেডের ভেতর বেপজা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০জন। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে ৩০ জনকে।

আহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। তিনি আরো জানান, ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে গুরুতর আহত হয় নি কেউ৷ তাদের সবাই এখন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন।

এ দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, সেখানে অন্তত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্প অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন, তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝে পড়েছিলেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এদিকে কুমিল্লা দাউদকান্দি উপজেলার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। আরেকটি দালানে ফাটল ধরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক