শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

কুমিল্লায় ৬দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা

Reporter Name / ৩৭৫ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : বৈরি আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা ।

আজ ৮ জুলাই মঙ্গলবার সকাল ৮টা থেকে ৩ঘন্টা ব্যাপী জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে ১৪তম গ্রেড প্রদান, বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নীতকরণ, ধারাবাহিকভাবে পদোন্নতির উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ ৬ দফা দাবি তে ব্যা্নার ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার ১৭ টি উপজেলার কয়েকশত স্বাস্থ্যসহকারিরা।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মেল হক, , কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেন, সহ সভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ শহিদুল্লাহ চৌধুরীসহ নেতারা।

বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০ টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।

এ দিকে ওই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে বলে হুশিয়ারি উচআচারণ করেন স্বাস্থ্যসহকারি নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক