শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

কুমিল্লা মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়ানোর মূল হোতা শাহ পরান র‍্যাবের হাতে গ্রেফতার

Reporter Name / ৩৩২ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে নারীকে শারীরিকভাবে নির্যাতন ও অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় সারাদেশে। আলোচিত এই ঘটনার নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী ও উস্কানিদাতা মোঃ শাহ পরান (২৮) র‍্যাব-১১ গ্রেফতার করেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, ২৬ জুন রাতে মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে একটি ভয়াবহ ও পূর্বপরিকল্পিত নারী নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার দিন রাত ১১ টা ৩০ মিনিটে শহিদের বড় ছেলে ফজর আলী ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে। এর পর ১১ টা ৫০ মিনিটে একই গ্রামের অনিক, আরিফ, সুমন, রমজান ও আরও অজ্ঞাত ৮-১০ জন ব্যক্তি ভিকটিমের ঘরে জোরপূর্বক প্রবেশ করে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির পাশাপাশি অশ্লীল ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন (মামলা নং-২০, তারিখ-২৯/০৬/২০২৫)।

ঘটনার পর থেকেই র‍্যাব গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুক্তির সহায়তায় মূল হোতাদের শনাক্তে তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ৩ জুলাই বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহ পরানকে গ্রেফতার করে র‍্যাব-১১, সিপিসি-২। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ পরান র‍্যাবকে জানায়, ঘটনার দুই মাস আগে পারিবারিক শত্রুতার জেরে বড় ভাই ফজর আলীর সঙ্গে তার ঝগড়া হয় এবং এক শালিস বৈঠকে জনসম্মুখে তাকে থাপ্পড় মারেন তার ভাই। এর প্রতিশোধ নিতেই সে এই ভয়াবহ ঘটনাটি পরিকল্পনা করে।

এ ছাড়া ঘটনার রাতে ভিকটিমের মা-বাবা স্থানীয় একটি মেলায় গেলে, সেই সুযোগে ফজর আলী ভিকটিমের কক্ষে প্রবেশ করে। পরে শাহ পরান তার দলবল নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়, ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়।

র‍্যাব জানায়, শাহ পরান দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল এবং তার নেতৃত্বেই এই বর্বর ঘটনা সংগঠিত হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র‍্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক