শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত

Reporter Name / ২৪১ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার বৃহস্পতিবার (১০ জুলাই) এর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান ১ম পত্র ও ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন।

তিনি জানান, বন্যা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পরীক্ষার উপযোগী পরিবেশ নেই। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের যাতায়াতেও দেখা দিয়েছে মারাত্মক সমস্যা। তাই মানবিক বিবেচনায় কুমিল্লা বোর্ডের সকল কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষার আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) এর সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬ টি জেলার মধ্যে ফেনীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রসঙ্গত, কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজীসহ বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক