শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) সংসদীয় আসনে মনোয়ার সরকারের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও মিছিল

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৭ নভেম্বর বিকেলে হোমনা উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ঘোষকান্দি গ্রামে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “মোঃ মনোয়ার সরকার দীর্ঘদিন প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দল সুসংগঠিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মনোনয়ন পেলে বিএনপি এই আসনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।”

আরও বলা হয়, “দলের দুর্দিনে মনোয়ার সরকার যেভাবে পাশে ছিলেন, তেমনি দলের প্রতি তাঁর নিবেদন ও ত্যাগকে মূল্যায়ন করা সময়ের দাবি। তৃণমূলের নেতাকর্মীরা তাঁকেই প্রার্থী হিসেবে দেখতে চান।”

মানববন্ধনে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক