শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

কেয়ারটেকার সরকারকে নিষিদ্ধ করে গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে : অধ্যাপক মুজিবুর রহমান

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হয়েছে। সংবিধান থেকে বাদ দেয়া হয়েছে।

তিনি শনিবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ছিলেন এই কেয়ারটেকার সরকারের রুপকার। খেলাধুলা হলে যে দলের রেফারি হবে সেই খেলা সুষ্ঠু হবে না। দলীয় নির্বাচন চলে না। এজন্য কেয়ারটেকার সরকারকে দিয়েই নির্বাচন দেয়া দরকার। সবাই মেনে নিল এমনকি এই ফ্যাসিস্ট সরকারও তখন মেনে নিয়েছিল। নেয়ার পরে দেখল যে এখন যদি আমাদের গণতান্ত্রিক মাধ্যেমে চলে যেতে হয় তাহলে তো এটা বাদ দিতে হবে। দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।

তিনি আরো বলেন, তাহলে নিরপেক্ষ নির্বাচনকে হত্যা করা হলো কখন যেদিন কেয়ারটেকার সরকারকে সংবিধান থেকে বিদায় করে দেয়া হলো। একটা কথা আছে যে ছাদের উপরে উঠতে আপনার সিড়ি লাগে তাইনা। তো তারা সিঁড়ি দিয়ে উঠলো বটে সেই ছাদে কিন্তু নামার জন্য অন্য আর কাউকে ছাদে উঠতে দেয়া হবে না। সিঁড়িটা ভেঙ্গে ফেললো। যাতে নামতে না হয়। এখন বলেন চিরদিন কি ক্ষমতায় থাকা যাবে। বরং নামতে হবে সিঁড়ি ভেঙ্গে গেলেও।

ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বক্তব্য রাখেন।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার ওয়ার্ড ও ইউনিট সভাপতি সহ জেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে চারটায় সম্মেলন শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে ইসলামী আন্দোলন বিষয়ে আলোচনা করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক