শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

গোপন তৎপরতা ও আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৪৩৬ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মো. এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : আজ সোমবার ১৪ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপন তৎপরতা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল। শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশব্যাপী বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিকল্পিতভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং সারা দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে।

বক্তারা আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তাকে মেনে নিতে না পেরে একটি চিহ্নিত মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে। এ সব ষড়যন্ত্রকারীরা ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তির উত্তরসূরি বলেও মন্তব্য করেন তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য বরদাশত করা হবে না।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মিছিল মুখর করে তোলেন পুরো টাংগাইল শহর। তারা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’— এমন নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম. এ. বাতেন, যুগ্ম আহ্বায়ক রাকিব হোসাইন, আরেফিন রানাসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতারা জানান, তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন এবং দেশ ও শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ রক্ষায় সচেষ্ট থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক