শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার বগুড়া-৬ উপনির্বাচন: জিসাসের গণসংযোগে বিএনপি প্রার্থী বাদশার পক্ষে প্রচার জোরদার কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম হটাৎ শিলা বৃষ্টিতে স্বপ্ন চুরমার ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত পেঁয়াজের বীজ চাষি রুহুল আমিনের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ডাদেশ মানিকছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন ও পেইন্টার সম্মেলন অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাঙ্গাইল জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যাদুকাটা নদীতে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ঘোষণা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে স্বামী-স্ত্রীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার ৩০ মার্চ সকাল ৮টা থেকে সাড়ে ৮ টার মধ্যে জেলার গোমস্তাপুর থানাধীন বংপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বংপুর গ্রামের বাসিন্দা মোঃ তারেক রহমান (৪২) ও তার স্ত্রী মোসাঃ মর্জিনা খাতুন (৩৩)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের একটি দল বংপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আসামীদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের আটক করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক