সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

চবি’র আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে শাহজাহান 

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান।

হামলায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ১৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে ২ শিক্ষার্থী গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত শিক্ষার্থীদের বেশিরভাগের মাথায় আঘাত লেগেছে, তবে অনেকের পিঠ, বুক ও হাতেও জখম রয়েছে।

মুহাম্মদ শাহজাহানসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রনেতারা রবিবার ৩১ আগস্ট সন্ধ্যায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে যান। এসময় নেতৃবৃন্দ চিকিৎসকদের কাছ থেকে আহত শিক্ষার্থীদের শারীরিক খোঁজ-খবর নিয়ে তাদের সুস্থতা কামনায় দোয়া করেন।

ছাত্রদের উপর এরকম ন্যাক্কারজনক হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত আওয়ামী দোসরসহ জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক