শিরোনাম :
চলাচলের রাস্তার বিরোধ, দুমকিতে মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে জখম কুমিল্লায় ঈদ বাজার, আলোকসজ্জা থাকলেও ক্রেতা কম বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়ায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন মধ্যনগর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এমপি কামরুজ্জামান কামরুলের মতবিনিময় মাদক ও চাঁদাবাজির মামলায় ছদ্মবেশী নুরুল হাকিম গ্রেপ্তার তেরখাদায় প্রশাসনের সঙ্গে মতবিনিময়, জনতার সঙ্গে ইফতার করলেন আজিজুল বারী হেলাল টেকনাফে ডজন মামলার পলাতক আসামি নুরুল আমিন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

চলাচলের রাস্তার বিরোধ, দুমকিতে মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে জখম

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুমকি গ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন গংদের সঙ্গে সিদ্দিক মৃধা গংদের দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে সিদ্দিক মৃধা গংরা আবুল হোসেন গংদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলায় সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাং (৬৫), আবুল হোসেন (৬৮), মূছা (২২) ও হানিফ হাওলাদার (৬২)আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিক মৃধার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি, মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। মামলা দায়েরের পর আইগত পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক