শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

কুমিল্লায় ঈদ বাজার, আলোকসজ্জা থাকলেও ক্রেতা কম

Reporter Name / ৮৫ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

রোকশানা নীলা : ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লা নগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হলেও এখনো তেমন ক্রেতা সমাগম লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসায়ীরা জানান, ঈদের মৌসুম শুরু হলেও বিক্রি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। ফলে অনেক দোকানে বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন।

দোকানগুলোতে ইতোমধ্যে দেশি-বিদেশি নানা ধরনের ঈদের পোশাকের সমাহার সাজানো হয়েছে। মেয়েদের পোশাকের মধ্যে দিল্লি বুটিক, সিল্ক জর্জেট, জিমিসু, থাই মুসলিম, গুজরাটি, মুসলিম সিল্ক ও পাকিস্তানি সিমার কালেকশন পাওয়া যাচ্ছে। বড়দের লেহেঙ্গার দাম ধরা হচ্ছে ৩,২০০ থেকে ৩,৮০০ টাকা। এছাড়া পাকিস্তানি গ্রাউনের দাম ৮,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত। শিশুদের পোশাকের দাম ১,৭০০ থেকে ২,২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

অন্যদিকে পুরুষদের জন্য ইন্ডিয়ান, পাকিস্তানি ও দেশীয় বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগের সপ্তাহে বেতন-বোনাস হাতে পেলে ক্রেতা সমাগম বাড়বে এবং জমে উঠবে কুমিল্লার ঈদ বাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক