শিরোনাম :
কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত 

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে শামসুল হক সরকার এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন।

বুধবার ২২ এপ্রিল দুপুরে তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৬ জন এবং ভোটগ্রহণ হয় উৎসবমুখর পরিবেশে।

সভাপতি পদে শামসুল হক সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে গোলাম রব্বানী ১৩ ভোট পেয়ে বিজয়ী হন।

নির্বাচনকে ঘিরে দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ীদের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

এছাড়াও কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সহসভাপতি আব্দুল জব্বার। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোবারক আলী।

নবনির্বাচিত সভাপতি শামসুল হক সরকার বলেন,আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় আমি সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞ। সমিতির সদস্যদের ঐক্যবদ্ধ রেখে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করব।

সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, সদস্যরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তা সম্মানের সঙ্গে গ্রহণ করছি। সবাইকে নিয়ে একটি শক্তিশালী ও সক্রিয় সমিতি গড়ে তুলতে চাই। দলিল লেখকদের পেশাগত উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করব। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তেতুলিয়া সাব- রেজিস্টার অফিসে সহকারী কর্মকর্তা দেওলোয়ার হোসেন, সাব- রেজিস্টার অফিসের জমি দাতা জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নির্বাচন কমিশার সাব রেজিস্টার অফিস দলিত লেখক সমিতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন তেঁতুলিয়া উপজেলা বিএনপি ওলামা দলের সভাপতি ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ সোহবার আলী, কুলিং ও বিচার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মোবারক হোসেন। এ সময় কেন্দ্র পরিদর্শনকালে সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দলিল লেখক ও ভেন্ডারদের মাঝে উৎসাহ, আনন্দ দেখে খুবি ভালো লাগছে। চারপাশে উৎসব মুখর পরিবেশ বিরাজমান রয়েছে। এবারের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। আশা করি যারা নির্বাচিত হয়েছেন তাদের মাধ্যমে তেতুলিয়া সাব- রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে। নির্বাচিত সকলকে সাংবাদিকদের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক