নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভার পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক কাউন্সিলার খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু মঙ্গলবার ২১ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তিনি চিকিৎসার জন্য ভারতের হায়দারাবাদে যান। সেখানে এআইজি হাসপাতালে চিকিৎসা শেষে চলতি এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় সেখান থেকে বাড়িতে নেয়া হয়।
পরবর্তীতে আবারও শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পুনরায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।