শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

চিকা লিখতে গিয়ে নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা আটক

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সাজ্জাদুল হাসনাত ইমন : চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের পক্ষে চিকা লেখার সময় সংগঠনটির তিন নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার ১৫ ডিসেম্বর সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা লেখার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই তিনজনকে আটক করেন।

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন— আওয়ামী লীগের অঙ্গসংগঠন পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মো. তারেক হোসেন, মো. আকরাম এবং মোহাম্মদ বেলাল।

এ দিকে এর আগের দিন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে নানুপুর বাজার এলাকা থেকে হাসান মুন্সী এবং সমিতিরহাট ইউনিয়ন থেকে দিদারুল আলম নামে আরও দুই নেতাকে আটক করে পুলিশ।

ঘটনার বিষয়ে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গাউছিয়া কমিটি, তালিমুদ্দীন মাদ্রাসা ও উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা লেখার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, ছাত্র সমন্বয়ক ও সাধারণ জনগণ তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ফটিকছড়ি থানায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এর আগের দিন আটক হওয়া আরও দুই আওয়ামী লীগ নেতাকেও আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক