শিরোনাম :
কামরুজ্জামান কামরুল হাওর অঞ্চলে বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষা আহ্বান পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

‎জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও না! দেখে হতাশ ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

Reporter Name / ৬০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিশিষ্ট শিক্ষক অধ্যাপক ড. কামরুল হাসান মামুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবকাঠামোগত সংকট নিয়ে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন।

‎আজ বৃহস্পতিবার ( ১৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গতকাল কয়েক ঘন্টার জন্য জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে ছিলেন জুলাই অভ্যূথানে শহীদ মারুফের মা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আমার সহকর্মী অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ। এই অনুষ্ঠানে আমার যাওয়া এবং যাওয়ার পর সার্বক্ষণিকভাবে যিনি আমার দেখভাল করেছেন তিনি হলেন আমার অত্যন্ত প্রিয় ছাত্রসম বন্ধু ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ফজলুল করিম। ওর সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাসহ অনেক বিষয়েই চাঁটার অনেক মিল।

‎যাওয়া মাত্রই প্রথমে আমাকে একটু ক্যাম্পাস ঘুরিয়ে দেখানো হলো। বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই বিশ্ববিদ্যালয়ের জায়গার পরিমান একটু কম মনে হলো। তবে সবচেয়ে বেশি স্ট্রাইকিং যেটা লেগেছে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার তেমন বড় মাঠ, জিমনাসিয়াম ও কোন অডিওটেরিয়াম নাই।  বড় অডিওটেরিয়াম না থাকার কারণে খুবই ছোট একটি রুমে আলোচ্য অনুষ্ঠানটি হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার বড় মাঠ, জিমনাসিয়াম ও অডিওটেরিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। গত ১৫ বছরেরও বেশি পুরোনো একটি বিশ্ববিদ্যালয়ে কেন এই সুযোগগুও নাই দেখে আশ্চর্য হয়েছি। এই বিষয়ে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষে দৃষ্টি করছি। আশা করছি অনতিবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

‎পোস্টের শেষে তিনি অনুষ্ঠান আয়োজকদের আন্তরিকতা, ভালোবাসা ও আপ্যায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক