শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প ছিল কৃষি ও দেশের উন্নয়নের জন্য : হাজী আমিনুর রশিদ ইয়াছিন

Reporter Name / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প শুধু কৃষির উন্নয়নের জন্য নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যও জরুরি। জলাবদ্ধতা দূর করতে এই প্রকল্পটি অত্যন্ত কার্যকর বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

বৃহস্পতিবার ১৪ই আগস্ট সকালে কুমিল্লার শুভপুর ও চানপুর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে খাল খনন ও সংস্কার না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে অর্ধ লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার হাত থেকে তাদেরকে রক্ষা করতে এই কর্মসূচি।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার সঙ্গে এই খাল খনন প্রকল্প যুক্ত হচ্ছে। আগামীতে তারা আবারও খাল খনন শুরু করবেন।

বিবেকবোধ থেকে এই কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং মানবিক সংগঠন ‘বিবেক’-এর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা বিএনপি ও বিবেক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বলেন, যে কাজ সিটি কর্পোরেশন করতে পারেনি, সেই কাজ বিএনপি করে দেখিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক