শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

জুয়ায় আসক্ত স্বামী, অভিমানে গৃহবধূর আত্মহত্যা!

Reporter Name / ৩৩৭ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে জুয়ায় আসক্ত স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন শাহিনুর আক্তার (৩০) নামে এক গৃহবধূ।

আজ সোমবার (৭ জুলাই) পঞ্চগড়ে শাহিনুর আক্তারের মরদেহ ঘিরে পরিবারের সদস্য উৎসুক মানুষের ভিড়।

সোমবার (৭ জুলাই) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া শাহিনুর আক্তার পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মেহেনা ভিটা গ্রামের তসলিম উদ্দীনের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী সরকার জানান, শাহিনুরের বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়দল আমবাড়ি গ্রামে। দেড় মাস আগে তসলিমের সঙ্গে পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে হয় স্বামী পরিত্যক্ত শাহিনুরের।

তিনি আরও জানান, তসলিম জুয়া খেলায় আসক্ত। এ নিয়ে পারিবারিক কলহে শনিবার (৫ জুলাই) ওই শাহিনুর বিষপান করেন। দুপুরে চিকৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন তসলিম। সোমবার (৭ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই তৈয়ব আলী জানান, শাহিনুরের বাবার বাড়ির পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি লিখিত নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য শাহিনুরের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক