শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে কুমিল্লায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name / ২৪২ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লা এরিয়ার ব্যবস্থাপনায় প্রায় দেড় হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

আজ সোমবার ২৮ জুলাই সকালে কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় দ্যা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স প্রাঙ্গণে এ বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পে কুমিল্লা সেনানিবাস থেকে আগত মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, শিশু রোগ, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার ও প্যারামেডিকসরা অংশ নেন। তারা সমন্বিতভাবে রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করেন।

পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দেড় হাজার স্থানীয় বাসিন্দা এই সেবার সুযোগ গ্রহণ করেন। ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ ছাড়াও একটি অস্থায়ী ফিল্ড অপারেশন থিয়েটার স্থাপন করা হয়, যেখানে প্রয়োজনীয় মাইনর অপারেশন সম্পন্ন করা হয়।

এ উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ। তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক