শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

Reporter Name / ২৩৩ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হাউসবোট থেকে পানিতে পড়ে মৃত্যু হয়েছে মাসুম মিয়া (৫) নামের এক শিশুর।

শুক্রবার ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে তাহিরপুর উপজেলার ছিলানী এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা নিখোঁজ থাকার পর বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুম সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের একমাত্র সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্র জানাযায়, ছুটির দিনে পরিবারসহ ১৫-১৬ জনের একটি দল সিলেট থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসে। তারা ‘লালন তরী নামের একটি হাউসবোটে চড়ে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিল। চলন্ত নৌকার মাঝপথে হঠাৎ পানিতে পড়ে যায় শিশু মাসুম। তার বাবা দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়লেও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন।

পরবর্তীতে খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় চার ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে মাসুমের মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক