শিরোনাম :
চলাচলের রাস্তার বিরোধ, দুমকিতে মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে জখম কুমিল্লায় ঈদ বাজার, আলোকসজ্জা থাকলেও ক্রেতা কম বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়ায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন মধ্যনগর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এমপি কামরুজ্জামান কামরুলের মতবিনিময় মাদক ও চাঁদাবাজির মামলায় ছদ্মবেশী নুরুল হাকিম গ্রেপ্তার তেরখাদায় প্রশাসনের সঙ্গে মতবিনিময়, জনতার সঙ্গে ইফতার করলেন আজিজুল বারী হেলাল টেকনাফে ডজন মামলার পলাতক আসামি নুরুল আমিন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

টেকনাফে ডজন মামলার পলাতক আসামি নুরুল আমিন গ্রেপ্তার

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার দীর্ঘদিনের পলাতক ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে উপজেলার সাবরাং কাটাবনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নুরুল আমিন কচুবনিয়া এলাকার নুরুজ্জামার ছেলে। তার বিরুদ্ধে মাদক পাচার, মানবপাচারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

টেকনাফ মডেল থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশনায় এসআই তাপসের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি বলেন, “নুরুল আমিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও বিভিন্ন সময়ে মাদক পাচারের সময় ঢাকা, চট্টগ্রামসহ টেকনাফে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। কারাগার থেকে জামিনে বের হয়ে ছদ্মবেশে পুনরায় অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক ও মানবপাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক