শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

টেকসই শান্তি প্রতিষ্ঠায় সমবেদনা, কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিল উদ্দিন আহমেদের

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী বিভাজন নিরসন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সমবেদনা, কূটনীতি এবং সংহতির সমন্বয় অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তর-এর যুগ্ম আহবায়ক, রশিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, আরভিটিশন-০১-এর চেয়ারম্যান ও বাংলাদেশ ক্লাবের সভাপতি এম কফিল উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার ১৪ আগস্ট সকালে বস্ত্র প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুফ্ট) মডেল জাতিসংঘ-২০২৫-এর প্রারম্ভিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “দীর্ঘস্থায়ী শান্তি ও বিশ্বব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিতে হবে এবং পারস্পরিক সংহতি বজায় রাখতে হবে।”

সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনা এবং জুলাই বিপ্লবের শহীদ ও মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজ বুফ্ট-এর চেয়ারম্যান ফারুক হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আইয়ুব নবী খান, জিপি ক্যাপ্টেন এ. এন. এম. রফিকুল আলম (অব.), এনডিসি, পিএসসি, এবং ছাত্র কল্যাণ পরিচালক।

এ সময় আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক