শিরোনাম :
চলাচলের রাস্তার বিরোধ, দুমকিতে মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে জখম কুমিল্লায় ঈদ বাজার, আলোকসজ্জা থাকলেও ক্রেতা কম বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়ায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন মধ্যনগর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এমপি কামরুজ্জামান কামরুলের মতবিনিময় মাদক ও চাঁদাবাজির মামলায় ছদ্মবেশী নুরুল হাকিম গ্রেপ্তার তেরখাদায় প্রশাসনের সঙ্গে মতবিনিময়, জনতার সঙ্গে ইফতার করলেন আজিজুল বারী হেলাল টেকনাফে ডজন মামলার পলাতক আসামি নুরুল আমিন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

তেরখাদায় প্রশাসনের সঙ্গে মতবিনিময়, জনতার সঙ্গে ইফতার করলেন আজিজুল বারী হেলাল

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ মাসুম সরদার, খুলনা : খুলনার তেরখাদা উপজেলায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও জনসাধারণের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।

বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি তেরখাদা উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানরা তাকে ফলজ বৃক্ষের চারা দিয়ে বরণ করেন। এ সময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

উপজেলা চত্বরে বৃক্ষরোপণের পর দুপুর ২টা ২০ মিনিটে সমসাময়িক সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি আজিজুল বারী হেলাল বলেন, তেরখাদা উপজেলায় নানা সমস্যা রয়েছে এবং এগুলো সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, “আমি বিএনপির এমপি নই, আমি তেরখাদার এমপি। আপনারা সঠিক সময়ে সমস্যা জানালে আমি এখানে প্রয়োজনীয় প্রকল্প আনতে পারবো।”

তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার অবস্থান কঠোর। “সে যদি আমার দলের লোকও হয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তবে কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।” পরিচ্ছন্নতা রক্ষায় ডাস্টবিন ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় তেরখাদায় স্বাস্থ্যসেবার অবস্থা, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা ও জলমহল উন্মুক্ত রাখার বিষয়েও আলোচনা হয়। জলমহল সংক্রান্ত বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

বিকেল ৩টা ৪০ মিনিটে এমপি আজিজুল বারী হেলাল তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের সঙ্গে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। এ সময় হাসপাতালে কিছু জরুরি ওষুধ ও সরঞ্জামের ঘাটতির কথা জানানো হলে তিনি আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সরবরাহের আশ্বাস দেন।

হাসপাতালের অফিস কক্ষের জরাজীর্ণ অবস্থা দেখে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

পরিদর্শন ও মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেল ৫টায় তেরখাদা ইখড়ি কাটেংগা স্কুল মাঠে জনতার সঙ্গে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি আজিজুল বারী হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবুসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে তেরখাদার সার্বিক উন্নয়ন ও ঐক্যের আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এমপি আজিজুল বারী হেলাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক