শিরোনাম :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবে সাবেক ছাত্রনেতা আহম্মেদ শাকিল

Reporter Name / ৩৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ইনসাফ ডেস্ক : আগামী ফেব্রুয়ারী ২০২৬ অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দিয়েছে সাবেক ছাত্রনেতা, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য ও সর্বদলীয় ছাত্র ঐক্য ২০২৩ এর অন্যতম সমন্নয়ক, জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সংগঠক, বাংলাদেশ ইনকিলাব পার্টির আহ্বায়ক আহম্মেদ শাকিল। তিনি বরিশাল-২ ও ঢাকা- ৫ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।

আজ বৃহস্পতিবার ২১ শে আগস্ট তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই ঘোষণা দেন।

এই বিষয়ে জানতে চাইলে আহম্মেদ শাকিল বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, ভোটাধিকার, জনগণের রাজনৈতিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনকে গুরুত্ব দিতে চাই। আমাদের সামনে একটি সুযোগ এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার। দীর্ঘ ১৫ বছর জনগণ বঞ্চিত ছিল তাদের রাজনৈতিক ও মৌলিক অধিকার থেকে। ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী আওয়ামী লীগকে উৎখাত এর পর বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি নির্বাচন এর ঘোষণা দিয়েছি।

কোন প্রতীকে নির্বাচন করতে চান, এই প্রশ্নের জবাবে আহম্মেদ শাকিল বলেন, নির্বাচন করার জন্য প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে কোন নির্দিষ্ট প্রতীক এর জন্য নয় বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে লড়াই করবো।

তিনি বলেন, ২০১০ সাল থেকে সম্মুখ সারিতে রাজনীতি করেছি দীর্ঘ ১ যুগের বেশি সময় ছাত্র রাজনীতি করেছি, আন্দোলন, সংগ্রামে আমি সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছি তা এ দেশের সকল রাজনৈতিক দলের নেতারা অবগত। তবে যে দল আমাদের মূল্যায়ন করবে তাদের প্রতীকে নির্বাচন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক