শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

দখলদারদের উচ্ছেদের নোটিশ দেয়ায় ভূমি কর্মকর্তাসহ তিনজনের উপর হামলা

Reporter Name / ৩৫২ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

সাভার প্রতিনিধি : সাভারে সরকারি জমি দখলদারদের উচ্ছেদের নোটিশ দেয়ায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাসহ তিন জনের উপর হামলা করা হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

বুধবার (৯ জুলাই) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামলাসী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাজফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার আব্দুর করিম ও অফিস সহকারী আকাশ।

আহত আকাশ জানান, আমরা আজকে সরকারি জমি দখলদারদের উচ্ছেদের নোটিশ দিতে যাই। এসময় দখলদাররা আমাদের উপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমিসহ আরো দুইজন আহত হয়েছি। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এনাম মেডিকলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুল রায়হান পাভেল ঢাকা পোস্টকে বলেন, আহতদের মধ্যে জাহাঙ্গীর আলমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সাভারের সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম বলেন, সাভারের রাজফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন শ্যামলাসী কলাতিয়া এলাকায় সরকারি জমি দখলদারদের উচ্ছেদের নোটিশ দিতে যায় সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার আব্দুর করিম ও অফিস সহকারী আকাশ। এসময় দখলদাররা তাদের উপর অর্তকিত হামলা চালায়।  পরে আমাকে জানালে আমি থানায় অবহিত করি । এঘটনায় আমরা থানায় মামলা করবো বলে জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক