শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

দিরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Reporter Name / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌরসভার চণ্ডিপুর গ্রামে সোমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। (মঙ্গলবার) ১২ আগস্ট দুপুরে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে মৃত অবস্থায় নিয়ে আসেন তার স্বামী ও বোন।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পিন্টু কুমার দাস জানান, দুপুর ১টার দিকে সোমা আক্তারকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিক ভাবে ধারনা করা যায়, হাসপাতালে নিয়ে আসার প্রায় দু আড়াই ঘন্টা আগে সে মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের দিরাই উপজেলা লৌলারচর গ্রামের আমির আলীর মেয়ে সোমা আক্তারের সাথে দেড় বছর আগে পৌর সদরের চণ্ডিপুর গ্রামের আব্দুর সামাদের ছেলে কয়েছ মিয়ার সঙ্গে বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে স্বামী কয়েছ মিয়াসহ তার পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় সোমাকে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত: চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সোমা আক্তারের স্বজনেরা হাসপাতালে আসার পূর্বেই স্বামী কয়েছ মিয়াসহ তার পরিবারের লোকজন গা- ঢাকা দেয়।

গেছে ওই দম্পত্তির ৪ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের স্বামী কয়েস মিয়া এটিকে আত্মহত্যা বলে মনে করলেও, নিহতের বোন সাবিনা আক্তার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে দিরাই থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে থানায় নিয়ে আসে। দিরাই থানার এস আই সোহেল সিকদার বলেন, হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

এ ঘটনায় মহিলার স্বামীসহ পরিবারের সবাই পলাতক রয়েছে, তাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।

দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আলামতে বুঝা যায় মহিলাটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক