শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ২য় মেয়াদের শেষ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৫৮ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর নির্বাহী কমিটির শেষ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১২ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় দ্যা প্যালেস থাই এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সহিদুল ইসলাম খোকন। সভায় এই নির্বাহী কমিটির মেয়াদের আয় ব্যায় হিসাব উপস্থাপন করেন অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজিবুল হাসান। সভায় গঠনতন্ত্র সংশোধন উপকমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সিকদার গঠনতন্ত্রের যেসকল ধারা উপধারায় সংশোধন আনা হয়েছে তা সভায় উপস্থাপন করলে উপস্থিত সদস্যগন তা গ্রহন করে সংবিধানে সংযুক্ত করার সিদ্ধান্ত গ্রহন করেন।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন তার সমাপনি বক্তব্যে বলেন এই সংগঠনের প্রতিষ্ঠা থেকে শুরু করে আপনারা আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করেছি সকলকে সাথে নিয়ে সম্পুর্ন অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করতে, অনেকটা সফলও হয়েছি। নিবন্ধন করতে না পারা, দুমকিতে একটি কার্যালয় নিতে না পারা সহ মোটা দাগের সকল ব্যার্থতা আমার। তিনি আরও বলেন আশাকরি পরবর্তি মেয়াদের কমিটি এ বিষয়গুলোতে সফল হবেন।

৩০ অক্টোবর ২০২০ রাজধানীর দিয়াবাড়ী এলাকায় একটি চাইনিজ হোটেল এ দুমকি উপজেলা ইঞ্জিনিয়ারদের একটি সভায় মোঃ কামাল হোসেন কে আহবায়ক ও সহিদুল ইসলাম খোকনকে সদস্য সচিব করে একটি আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়। ৩০শে নভেম্বর ২০২০ তারিখ মিরপুরের ঘরের ছোঁয়া চাইনিজ রেষ্টুরেন্ট এ ২২ জন প্রকৌশলীর উপস্থিতিতে একটি পূর্নাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটি সংগঠন পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র প্রনয়ন করে তা সর্বসম্মতিক্রমে গ্রহন করেন।

সংগঠনের মাধ্যমে উপজেলার বেকার ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানেের সুযোগ করে দেয়া, অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান, মহামারি করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্য অক্সিজেন সেবা প্রদান, ডায়েরিয়ার রোগীদের বিনামূল্যে আইভি স্যালাইন সরবাহ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সফল ভাবে সমাপ্ত করে জনগনের পাশে দাঁড়িয়েছে। প্রতি বছর ২৯ রমজান দুমকি উপজেলা শহরে ইফতার মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত মোতাবেক তা সফল ভাবে সম্পন্ন করা হয়। ইতিমধ্যে ২টি সফল কাউন্সিল সভা অনুষ্ঠিত করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাহী কমিটি গঠন করা হয়,যা এরকম সংগঠনের জন্য একটি দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক