শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

দেবিদ্বারে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে মামার বিরুদ্ধে মামলা

Reporter Name / ৬০৩ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

দেবিদ্বার  প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে মামা কর্তৃক ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিক্টিমের মামার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
ঘটনাটি ঘটে রবিবার বেলা ২টায় উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি (৪) তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে আসেন।

রবিবার বেলা ২ টায় পাশের ঘরের চাচাতো মামা মো. হাসান (১৮) তাকে চিপস খাওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসানকে আটক করে বেঁধে রাখে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা গোপন রেখে রাতে সালিসে বসেন। সালিসে সমঝোতা না হওয়ায় সালিস ভেঙ্গে যায় এবং হাসানকে ছেড়ে দেয়া হয়।
ওই ঘটনায় ভিক্টিমের মা’ বাদী হয়ে আজ সোমবার ৭ জুলাই বেলা ২ টায় হাসান (১৮), হাসানের পিতা- সাইফুল (বাবুল/ সাবুল) (৪৫) ও মা’ হালিমা বেগম(৩৮)কে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) ‘খ’ ধারায় মামলা দায়ের করেন।
এ ব্যপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিক্টিমের মা বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। এর আগে সামাজিক সালিসে ঘটনার মিমাংসার চেষ্টা করেছিল। আদালতে ভিক্টিমের ২২ ধারায় জবানবন্দী রেকর্ড ও ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। অভিযুক্ত হাসান পলাতক, তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক