শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

ধর্ষণচেষ্টা মামলার আসামির হামলায় বাদীর বাড়িতে অগ্নিসংযোগ

Reporter Name / ১৪৯ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকায় ধর্ষণচেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে বাদীর বাড়ীতে লুটপাট-অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে হাবিব নামের এক বখাটের বিরুদ্ধে।

শনিবার (১৭ মে) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বিচার দাবী করেছেন ভুক্তভোগী পরিবার। এর আগে গত ২৭ মার্চ লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত হাবিব সাপ্টিবাড়ি বাজার এলাকার হাফিজ আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী গৃহবধূর স্বামী আব্দুল মালেক বলেন, তিনি ঢাকায় থাকার সুবাদে তার প্রতিবেশী হাবিব মিয়া দীর্ঘদিন থেকে তার স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো। বিষয়টি স্থানীয় ভাবে অনেককে জানালেও কোন প্রতিকার হয়নি। গত ২৭ মার্চ তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে হাবিব। ওইদিন রাতে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হলে আসামীদের গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্ত হাবীব জেল থেকে জামিনে বের হয়ে শুক্রবার সকালে দলবল নিয়ে বাদীর বাড়ি ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় আগুনে বেশকিছু মালামাল পুড়ে যায়। সে ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে তিনজন সাংবাদিক হাবিব ও তার লোকজনের হামলার শিকার হন। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নথিভুক্ত করেনি বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে হাবীবসহ চিহ্নিত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে মালেকের স্ত্রী ও মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক