শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে মব সৃষ্টির অভিযোগ জামাত নেতার বিরুদ্ধে

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মব সৃষ্টি করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ জামায়াতের এক চেয়ারম্যানের বিরুদ্ধে।

রবিবার ১২ এপ্রিল বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে ভুক্তভোগী প্রশাসনিক কর্মকর্তা আলিউল ইসলাম বলেন, পরিষদের আয় ব্যয় নির্বাহের জন্য সভা হয়। সেখানে হাড়িভাষা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম ভিজিএফ কার্ডের চালের খালি বস্তা বিক্রির টাকা এবং ঈদুল ফিতরে ইউনিয়নে ৪৫ টি গরু জবাইয়ের ফি বাবদ ২০০ টাকা হারে আদায়ের টাকা তিনি খরচের হিসাব দিবেনা। এক পর্যায়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ব্যাটা বলে আমাকে মারার জন্য তেড়ে আসে। বাকবিতন্ডা চলতে থাকলে গ্রাম পুলিশ আবু হানিফ আমার শার্টের কলার ধরে ধাক্কা দেন এবং পিছন থেকে গ্রাম পুলিশ অলন্ত রায় ঘুষি মারে। ইউপি সদস্য ইব্রাহিম আমাকে অফিস কক্ষে নিয়ে যায়। পরে চেয়ারম্যানকে আমি মারপিট করেছি এভাবে গুজব রটিয়ে দিয়ে তার দলীয় জামায়াত শিবিরের লোকজনকে মুঠো ফোনে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে আমার ওপরে হামলা চালায়।

যেন কোথাও যোগাযোগ করতে না পারি, আমার এন্ড্রোয়েড মোবাইলটিও নিয়ে নেয়। পরবর্তীতে পুলিশ উপস্থিত হয়ে আমাকে অফিস কক্ষ থেকে বের করে আসার সময়ে শিবিরের ক্যাডারা আমি সহ পুলিশের উপর লক্ষ করে ডিম নিক্ষেপ করে।

মানববন্ধনে বক্তব্য দেন,ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহীম খলিলুর,হারুন অর রশিদ প্রমুখ।তারা অতি দ্রুত সুষ্ঠু তদন্ত করে চেয়ারম্যান ও হামলার সাথে জরিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান। এ সময় জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তাকে মারপিট ও অবরুদ্ধ করার ঘটনাটি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক