শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন

পঞ্চগড়ে সদর উপজেলা পাট চাষীদের প্রশিক্ষণের শুভ

Reporter Name / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষীদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের পাট চাষ, জাগ দেওয়া এবং আঁশ ছাড়ানো প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আসাদুন নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলি এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পলাশ চন্দন বর্মন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক