এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : আটোয়ারি, তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন পঞ্চগড়-১ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন মাজেদুর রহমান লিটন।
শুক্রবার ২৮ নভেম্বর সকাল ১১ টায় আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের লীলার মেলা বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নিজেকে নির্দলীয় পরিচয় দিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাজেদুর রহমান লিটন বলেন, আমি রাজনীতি করি মানুষের অধিকার, ন্যায় বিচার ও মর্যাদার জন্য। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত, অবহেলিত স্বাস্থ্য সেবা, বেকারত্ব, রাস্তা ও উন্নয়নের ঘাটতি, শিক্ষা ও প্রযুক্তি তে পিছিয়ে থাকা এই সমস্যা গুলো সমাধানের জন্য দল নয় সমাধান প্রয়োজন বলে বিশ্বাস করি। আমার এলাকার মানুষের ভালোবাসা, আস্থা ও সম্মানই আমাকে প্রার্থী হতে উদ্বুদ্ধ করেছে।
আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাওয়া মাজেদুর রহমান লিটন পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ৫ নং বলরামপুর ইউনিয়নের মৃত এমদাদুর রহমানের ছেলে। নয়জন ভাইবোনের মধ্যে তিনি ৫ম।