শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার বগুড়া-৬ উপনির্বাচন: জিসাসের গণসংযোগে বিএনপি প্রার্থী বাদশার পক্ষে প্রচার জোরদার কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম হটাৎ শিলা বৃষ্টিতে স্বপ্ন চুরমার ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত পেঁয়াজের বীজ চাষি রুহুল আমিনের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ডাদেশ মানিকছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন ও পেইন্টার সম্মেলন অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাঙ্গাইল জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যাদুকাটা নদীতে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ঘোষণা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বগুড়া-৬ উপনির্বাচন: জিসাসের গণসংযোগে বিএনপি প্রার্থী বাদশার পক্ষে প্রচার জোরদার

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বগুড়া প্রতিনিধি : আসন্ন ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার পক্ষে গণসংযোগ করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া শহর শাখা।

সোমবার ৩০ মার্চ বিকেলে শহরের ১২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা মমিনুর রশিদ শাইন।

জিসাস বগুড়া শহর শাখার সভাপতি মুশফিকুর রহমান জুলফির পরিচালনায় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক শ্যামল, জেলা কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম, শহর শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, ১৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি এমদাদুল হক, মাঝিরা ইউনিয়ন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ জিসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক