শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

বন্ধুত্ব করতে চাইলে আগে তিস্তা পানির ন্যায্য হিস্যা বুঝে দেন : মির্জা ফখরুল 

Reporter Name / ২৪৩ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর, প্রতিনিধি : রংপুরের কাউনিয়া রেলসেতু পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে নদী পাড়ে লাখো মানুষের সমাবেশে আজ উদ্বোধন হলো দুইদিনব্যাপী তিস্তা বাঁচাও আন্দোলনের কর্মসূচি।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় জনতার মঞ্চে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই কর্মসূচির।

উদ্বোধনী দিনে প্রধান অথিতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বিগত সরকারের ব্যর্থতা ও উদাসীনতার সমালোচনা করেন। তিনি বলেন, গত ১৫ বছর তিস্তাকে বাঁচাবে বলে পতিত হাসিনা তিস্তাপাড়ের মানুষকে নিয়ে খেলেছে। কিন্তু তিস্তাপাড়ের মানুষের দুঃখ ঘোচাতে কাজ করেনি। হাসিনা বাংলাদেশেকে বিক্রি করেছে কিন্তু পানি আনতে পারেনি।

এছাড়াও ৫৪ টি নদীকেও ধ্বংস করেছে তারা। যার ফলস্রতিতে ৩৬ দিনের লড়াইয়ে পালিয়েছে স্বৈরাচার হাসিনা। এবার ভারত আমাদের ন্যায্য হিস্যা না দিয়ে

হাসিনাকে উল্টো ভারতে রাজার হালে রেখেছে। সেখানে বসে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

ভারতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় তবে আগে পানির ন্যায্য হিস্যা দিতে হবে। একই সাথে অন্তবর্তীকালীন সরকারকে তিস্তা ইস্যুতে নিরপেক্ষ সুর বাদ দিয়ে অধিকার আদায়ে কথা বলতে হবে। একই সাথে দেশের শান্তি রক্ষায় নির্বাচনের দাবি করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, মজলুম নেতা মাওলানা ভাসানীর ফারাক্কা আন্দোলনের পর দ্বিতীয়বার তিস্তা রক্ষার এমন বড় আন্দোলনের আয়োজন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলের প্রধান সমন্বয়েক আসাদুল হাবিব দুলু।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে দুইদিন ব্যাপী জনতার সমাবেশের উদ্বোধনী দিনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইয়ের চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিস্তা নদীর খান আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক