নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে সাতখামার ইসলামীয়া ফাজিল মাদ্রাসা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।মিছিলে জাতীয় ও দলীয় পতাকা, মাথায় ব্যাচ এবং লাল সবুজের গেন্জি পড়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় উপজেলা জামায়াত আমীর জাহিদুর রহমান, জেলা ছাত্রশিবির সভাপতি রাশেদ, উপজেলা যুব বিভাগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
ইসলামি ছাত্রশিবির পঞ্চগড় জেলা সভাপতি রাশেদ বলেন, দেশগড়ার জন্য ছাত্রশিবির আদর্শিক ভাবে কাজ করে যাচ্ছে।ডাকসু,জাকসু,রাকসুতে ছাত্র শিবিরের যে বিজয় অর্জিত হয়েছে সেই ধারাবাহিকতা ভবিষ্যতেও মাঠ পর্যায়ে বজায় থাকবে ইনশাআল্লাহ।
বোদা উপজেলা জামায়াতে ইসলামের আমীর জাহিদুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ গড়ার অঙ্গিকার নিয়ে কাজ করে যাচ্ছে। এই তরুণদের মাধ্যমে আগামীতে ইসলামের বিজয় প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করি।
প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।