শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বোদায় নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার 

Reporter Name / ৯০ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে ধত্রি রানী (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজি সাকোয়া এলাকায় ওই কলেজ ছাত্রীর বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে বোদা থানা পুলিশ।

জানা গেছে, ধত্রি রানী ওই এলাকার ক্ষীতিশ চন্দ্র বর্মনের মেয়ে। তিনি সাকোয়া ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত মঙ্গলবার  বিকেলে ধত্রি রানী নামে ওই কলেজ ছাত্রী সাকোয়া বাজারে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। প্রাইভেট পড়তে বের হওয়ার পর সে আর বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খোজাখুজি করেন। তার খোজ না পেয়ে থানায় তার বাবা একটি সাধারণ ডায়েরী করেন।  এদিকে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই কলেজ ছাত্রীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক