শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক  মাদারগঞ্জে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন বোদায় জনস্বাস্থ্য সুরক্ষায় শেয়ারিং মিটিং অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আলতাফ হোসেন চৌধুরীকে শুভেচ্ছা জানাতে তার বাসায় ডা. ওহাব কুমিল্লায় ইসকনের সাবেক সেক্রেটারিকে হয়রানির অভিযোগে পর্নোগ্রাফি মামলায় আইনজীবী গ্রেফতার কুমিল্লার মানুষের আশা পূরণের লক্ষ্যে কাজ করছি : মনিরুল হক চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ লালমাইয়ে ছিনতাইচেষ্টা: তিনজন আটক
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বোদায় জনস্বাস্থ্য সুরক্ষায় শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : জনস্বাস্থ্য সুরক্ষায় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পঞ্চগড় জেলার অবস্থা পর্যালোচনা শীর্ষক এক শেয়ারিং মিটিং সোমবার (২ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ এর সহযোগীতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী সাহিত্য সংস্থা এই মিটিংয়ের আয়োজন করে। সংস্থার সভাপতি আব্দুস সামাদ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত শেয়ারিং মিটিংয়ে বক্তব্য রাখেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন,পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ,সুচনার নির্বাহী পরিচালক সফিকুল আলম দোলন, দৃষ্টিদানের নির্বাহী পরিচালক মনোরঞ্জন সরকার, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, ডেমক্রেসি ওয়াচের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ, এম কে পির মিজানুর রহমান সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তামাক ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহন করা না হলে পঞ্চগড়ে এর আরো বিস্তার ঘটবে এতে মানুষের স্বাস্থ্য ঝুকি বাড়বে। বক্তরা তামাক নিয়ন্ত্রণে এখনই সমন্বিত ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে পঞ্চগড় জেলাকে তামাক মুক্ত জেলা ঘোষনার দাবী জানান। অনুষ্ঠিত শেয়ারিং মিটিংয়ে সরকারি,বেসরকারি কর্মকর্তা,নারী প্রতিনিধি,সমাজ কর্মী,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধি, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক