শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

মাদারগঞ্জে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আল আমিন।

এ সময় পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুছাসহ স্থানীয় সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, খামারি ও ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এ কার্যক্রমে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, পোল্ট্রি মুরগি ১৬০ টাকা, পোল্ট্রি ডিম প্রতি ডজন ৮৪ টাকা এবং দুধ প্রতি লিটার ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। রমজান মাসজুড়ে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক