রাজিবপুর (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করার দায়ে ৩ নং ওয়ার্ডের মেম্বর এর সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়।
আজ শনিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষে ৩ জন আহত হয়েছে। মেম্বরের ছেলে শাকিল ও ফুলমিয়া হাসপাতালের ভর্তি করা হয়েছে।
জানাগেছে, ৩নং ওয়ার্ডের মেম্বর শাহাবুদ্দিন তার ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণের সময় ওই ওয়ার্ডের সাইদুর রহমানের কাছে তালিকা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক পর্যায়ে মেম্বারের ২ ছেলের সাথে হাতাহাতি হয়।
এ ব্যাপারে সাইদুর বলেন, অনিয়ম করে তালিকা করেছে সেই বিষয়ে প্রতিবাদ করায়, তার ছেলেরা আমাকে লাঞ্চিত করেছে। পরে দুইপক্ষের লোকজনের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।
৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন, এলাকার লোকজন বাদ পড়লে আগামীকাল ব্যাবস্থা করে দেয়া হবে কিন্তু তার আগেই সাইদুরসহ তার লোকজন এসে কিছু লোকের উসকানিতে আমার ছেলে ফুল মিয়া ও শাকিলকে মারপিট করা হয়।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।