শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

ভিভো মোবাইল কোম্পানির বিরুদ্ধে বিনিয়োগকৃত ৩ কোটি টাকা পাওনা আদায়ে কুমিল্লা মোবাইল ব্যবসায়ীদের – সংবাদ সম্মেলন

Reporter Name / ৪৭০ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : ভিভো মোবাইল কোম্পানির বিরুদ্ধে বিনিয়োগকৃত প্রায় ৩ কোটি টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লার স্থানীয় মোবাইল ফোন ব্যবসায়ীরা। আজ ১৬-মে শুক্রবার কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বহুজাতিক প্রতিষ্ঠান ভিভো মোবাইল কোম্পানি কুমিল্লার স্থানীয় মোবাইল ব্যবসায়ীদের সাথে প্রতারণা ও অব্যবসায়িক আচরণ করছে।

সংবাদ সম্মেলনে কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির পক্ষথেকে বলা হয়, “আমরা দীর্ঘদিন ধরে কুমিল্লা শহর ও জেলার বিভিন্ন মার্কেটে মোবাইল বিক্রয় ও সার্ভিসিং করে আসছি, এই ব্যবসা হাজারো পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু সম্প্রতি ভিভো মোবাইল কোম্পানি স্থানীয় একটি মার্কেট প্লেসে সেলস সেন্টারের পাশাপাশি একটি সার্ভিস সেন্টার চালু করে, যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য সরাসরি হুমকি।”

ব্যবসায়ীরা জানান, তারা ভিভো প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসলেও কোনো সমাধান হয়নি। বরং ভিভোর কুমিল্লা অঞ্চলের দায়িত্বশীল জিনি, মাসুদ পারভেজ (ঝিকু) ও নাঈম শাহরিয়ার আলোচনা প্রক্রিয়াকে অবজ্ঞা করে স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দেন এবং অপমানজনক আচরণ করেন।

তারা বলেন, “ভিভো কোম্পানির সঙ্গে আমাদের প্রায় ৩ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। অথচ কোম্পানির প্রতিনিধিরা স্পষ্টভাবে জানিয়েছেন, তারা আমাদের এ টাকা ফেরত দেবেন না। এমনকি আমাদের বিরুদ্ধে থানায় জিডি করেও ব্যবসায়িক পরিবেশকে উত্তপ্ত করেছেন।”

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতি ও ব্যবসায়ী ফেডারেশনের মধ্যস্থতায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা হলেও ভিভো প্রতিনিধিরা পুলিশ প্রশাসনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, “ভিভো কোম্পানি স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ধ্বংস করে একচেটিয়া ব্যবসার চেষ্টা করছে। এটি শুধু অনৈতিকই নয়, বরং পুরো কুমিল্লার মোবাইল ব্যবসার জন্য এক ভয়াবহ সংকেত।”

অবশেষে কুমিল্লা মোবাইল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, তাদের বিনিয়োগকৃত প্রায় ৩ কোটি টাকা আদায়ে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেবেন। সেইসঙ্গে মানববন্ধন ও আইনি পদক্ষেপসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের ন্যায্য পাওনা আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক