শিরোনাম :
“সুপ্রিম কোর্ট চেম্বার জজ এর আদেশ” যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারের মেয়াদ বর্ধিত ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে স্কুলছাত্রী অপহরণের একদিন পর চিত্রনায়িকার বাসা থেকে উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশন ও গ্রামীণফোনের মধ্যে একটি সমঝোতা স্মারক অনুষ্ঠিত কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রমে সাধারণ মানুষের আস্থা বাড়ছে
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

জেলা প্রতিনিধি, পঞ্চগড় : পানিসম্পদ মন্ত্য়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “আমাকে কে ভোট দিয়েছেন, কে দেননি তার উপর নয় বরং আপনার পরিচয় আপনি বোদা-দেবীগঞ্জ নির্বাচনী এলাকার মানুষ। আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুযোগ ভোগ করবেন।”

শুক্রবার ১৫ মে সকালে উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রতি শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, নগদ অর্থ ও জেলে পরিবারের মাঝে জাল এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের একজন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে ছুটে বেড়ালেও আমার মন পরে থাকে পঞ্চগড়ে। সরকারে মাত্র তিন মাস অতিবাহিত হলো, একটু সময় দিন এই এলাকার কোন রাস্তাঘাট কাঁচা থাকবেনা, এমনকি কোন মন্দির মসজিদ ধর্মীয় উপাসনালয় থাকবেনা যেখানে প্রধানমন্ত্রীর সরকারি সহায়তা পৌছাবেনা। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বোদা দেবীগঞ্জ এলাকায় উন্নয়ন কাজ ত্বরান্বিত করা হবে।

পরে তিনি চুয়াত্তর জন ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ তিনহাজার টাকা, চল্লিশ জন কে হুইল চেয়ার সহ অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে এসময় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণী বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: তোবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম প্রমুখ সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category