শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

মধ্যনগরে জনস্বার্থে ৩টি বাঁশের ব্রীজ নির্মাণ করলেন ছাত্রদল নেতা মিজানুর রহমান মিনু 

Reporter Name / ৮৫ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি : নিজস্ব অর্থায়নে ধারাবাহিক জনসেবামূলক কাজ করে আবারও আলোচনায় এসেছেন মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু। মঙ্গলবার ১৮ নভেম্বর তিনি মধ্যনগর সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গোপরা খালে বাঁশের সেতু নির্মাণ করে তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেন।

দীর্ঘদিন সেতুর অভাবে ভোগান্তিতে থাকা মধ্যনগর সদর ইউনিয়নের বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী চামরদানী ইউনিয়নের সোলেমানপুর, বিছরাকান্দা, জলুসা, আমজোড়া, নগদাপাড়া, রামদীঘা, দৌলতপুর, সাভারীপাড়া ও সম্পদপুর গ্রামের মানুষ এই ব্রীজের সুবিধা পাচ্ছেন। নতুন সেতুটি চালু হওয়ায় এখন সহজেই উপজেলা সদরে যাতায়াত করতে পারছেন সাধারণ জনগণ।

এর মাত্র দুই দিন আগে মিনু নিজ উদ্যোগে মধ্যনগর সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের টুকের বাজার–শাহাপুর–বড়ইউন্দ বাজার সড়কের মধ্যে সৃষ্টি হওয়া খালটি বাঁশ ও কাঠ দিয়ে মেরামত করেন। এতে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত-দুর্ভোগ অনেকটাই কমে আসে। স্থানীয়রা বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে ব্যক্তিগত উদ্যোগে এমন কাজ সত্যিই প্রশংসার দাবিদার।

এর আগেও তিনি মধ্যনগর সদর ইউনিয়নের জোড়খলা ফেরিঘাট এলাকায় যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে ১৫০ ফুট দৈর্ঘ্যের একটি কাঠের সেতু নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেন। সেতুটি চালু হওয়ার পর থেকে এলাকার যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি এসেছে।

নিজস্ব অর্থায়নে এসব জনগুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে মিজানুর রহমান মিনু বলেন, এলাকার মানুষের সুবিধাই আমার প্রথম অগ্রাধিকার। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রয়াস থেকেই আমি এসব কাজ করছি। আমার বাবা মরহুম আব্দুল লতিফ তালুকদার এ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পিতার আদর্শকে ধারণ করে আজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের মুখের হাসিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক