শিরোনাম :
কামরুজ্জামান কামরুল হাওর অঞ্চলে বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষা আহ্বান পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

মধ্যনগরে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে পিংকনের 

Reporter Name / ৫০১ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সুরঞ্জন তালুকদার মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের রামদীঘা গ্রামের পিংকন সরকার (২৪)।

নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে শ্রমিকের কাজ করে পরিবারের হাল ধরেছিলেন এই তরুণ। তবে পাঁচ মাস ধরে দুটো কিডনিই বিকল হয়ে যাওয়ায় এখন সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি রয়েছে পিংকন।

টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় কাটছে দিন।

পিংকন সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ। দুই কিডনি বিকল হয়ে গেছে। চিকিৎসা চালাতে গিয়ে পরিবার ঋণে ডুবে গেছে।

সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চাই, পরিবারের দায়িত্ব নিতে চাই। সরকার, সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।

পিংকনের বাবা ওকিল চন্দ্র সরকার বলেন, ‘আমার ছেলের চিকিৎসায় সর্বস্ব বিক্রি করেছি। বাড়ির ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই।

এখন আর চিকিৎসা চালানোর কোনো উপায় নেই। সরকারের পাশাপাশি সমাজের দয়ালু ও সহৃদয় মানুষদের কাছে ছেলের জীবন বাঁচাতে সহযোগিতা চাই।’

পিংকনের জীবন বাঁচাতে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। সহযোগিতা পাঠানো যাবে নিম্নোক্ত বিকাশ ও রকেট নম্বরে-  ০১৭৩৬৪৬৩১১০ (বিকাশ), ০১৬০১২৩১৬৪২ (রকেট)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক