শিরোনাম :
আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত 
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা সদর স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়সহ থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকালে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল এবং ছাত্র-ছাত্রীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১০টা থেকে উপজেলা সদরের বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়। মেলায় চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শিত হয়। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় রায়ের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া, থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন এবং উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ দিকে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩টা ০০ মিনিটে ভলিবল প্রতিযোগিতা উপজেলা প্রশাসন বনাম মধ্যনগর উপজেলা এবং সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ব্যাডমিন্টন প্রতিযোগিতা উপজেলা প্রশাসন বনাম মধ্যনগর উপজেলা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক